Breaking News
 
Suvendu Adhikari : ভবানীপুরে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক, সিপিএমকে ধন্যবাদ দিয়ে বললেন—‘মুসলমানরা ভোট দেয়নি’ West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের

 

Entertainment

2 months ago

Bollywood Buzz: ধর্মেন্দ্রর শেষ ছবি, করণের সতর্কবার্তা ও একতার নতুন চমক— বলিউডে টানা চর্চা

Karan Johar & Dharmendra
Karan Johar & Dharmendra

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডে এখন একাধিক বিষয় নিয়ে সরগরম আলোচনা। একদিকে প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র-র শেষ অভিনীত ছবি ঘিরে আবেগ, অন্যদিকে শিল্পী মহলে ‘নিরাপত্তাহীনতা’ নিয়ে মন্তব্য করেছেন করণ জোহর। পাশাপাশি নতুন মুখ তানিয়া মিত্তলকে কাজের প্রস্তাব দিয়ে চমক দিয়েছেন প্রযোজক একতা কাপুর। 


∆ ধর্মেন্দ্র কেন ফিরিয়ে দিয়েছিলেন ‘এজেন্ট বিনোদ’?

প্রয়াত ধর্মেন্দ্রকে শেষবার দেখা গিয়েছিল 'ইক্কিস' ছবিতে। এর আগে শ্রীরাম রাঘবন-এর সঙ্গে তিনি কাজ করেছিলেন 'জনি গাদ্দার'-এ। তবে পরিচালক জানিয়েছিলেন, তাঁর আরেক ছবি 'এজেন্ট বিনোদ'-এর প্রস্তাবও দেওয়া হয়েছিল ধর্মেন্দ্রকে। কিন্তু ভারত-পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে গড়া সেই গল্প অভিনেতার মন ছুঁতে পারেনি। স্পষ্ট জানিয়ে দেন, এমন বিষয়বস্তুতে তিনি কাজ করতে আগ্রহী নন। ফলে ছবির সেই ভাবনা আর বাস্তবায়িত হয়নি। ২৪ নভেম্বর ধর্মেন্দ্রর প্রয়াণের পর ‘ইক্কিস’ মুক্তি পাওয়ায় ছবিটিকে ঘিরে আবেগ আরও গভীর হয়েছে।


∆ অভিনেতাদের ‘নিরাপত্তাহীনতা’ নিয়ে করণের মন্তব্য —

চলচ্চিত্র জগতের বর্তমান পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন করণ জোহর। তাঁর মতে, এখন অনেক অভিনেতার মধ্যেই অনাস্থা ও অভিমান কাজ করে। কেউ নিয়মিত টিম বদলান, কেউ মাঝপথে কাজ ছেড়ে দেন— এতে পেশাদার বিশ্বস্ততা ক্ষতিগ্রস্ত হয়। ৩১ বছরের অভিজ্ঞতা থেকে করণ মনে করেন, এই ইন্ডাস্ট্রি শুধু সৃজনশীলতার নয়, মানুষের অহং ও নিরাপত্তাহীনতার সঙ্গেও জড়িত। তাই নতুন প্রজন্মকে তিনি সততা ও চরিত্রের দৃঢ়তা বজায় রাখার পরামর্শ দিয়েছেন।


∆ তানিয়ার হাতে একতার লিখিত প্রস্তাব — এদিকে টেলিভিশন জগতে নতুন আলোচনার কেন্দ্র তানিয়া মিত্তল।  'বিগ বস ১৯'- এর এই প্রতিযোগীকে সরাসরি লিখিত কাজের প্রস্তাব দিয়েছেন একতা কাপুর। প্রকাশ্যে তিনি জানিয়েছেন, তানিয়ার সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী এবং এটি একবারের প্রজেক্ট নয়, বরং দীর্ঘমেয়াদি সহযোগিতার সূচনা হতে পারে। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তানিয়া প্রশ্ন তোলেন, তিনি কি তবে নায়িকা হওয়ার পথে? একতার আশ্বাসে নতুন সম্ভাবনার দরজা খুলেছে বলে মনে করছেন অনেকে।


সব মিলিয়ে স্মৃতিচারণ, আত্মসমালোচনা ও নতুন সূচনার মিশেলে বলিউডে এখন খবরের ঝড়।

You might also like!