Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Bank Strike Today: পাঁচ দিনের কর্মদিবসের দাবিতে শুক্রবার দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট

Bank Strike Today
Bank Strike Today

 

কলকাতা, ১১ সেপ্টেম্বর : ব্যাঙ্কে পাঁচ দিনের কর্মদিবস চালু-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মী-অফিসারদের সাতটি ইউনিয়নের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)। ফলে মাসের দ্বিতীয় শনিবার এবং রবিবার যোগ হয়ে টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ। ধর্মঘটীদের বার্তা, রাষ্ট্রায়ত্ত, বেসরকারি-সহ সব ব্যাঙ্কই বন্ধ থাকবে। ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও। দীর্ঘদিন ধরেই প্রতি সপ্তাহে পাঁচ দিনের কর্মদিবস ও দু’দিন ছুটি এবং কাজের ভিত্তিতে উৎসাহ ভাতার নীতি বদল-সহ একাধিক দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব ইউএফবিইউ।

অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের সহ-সভাপতি শুভ্রজ্যোতি চট্টোপাধ্যায় জানান, শুক্রবারের ব্যাঙ্ক ধর্মঘটের প্রধান বিষয়টি হল পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করা। তিনি আরও জানান যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস এই ইস্যুকে কেন্দ্র করে আগেই ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। সরকারের তরফ থেকে এই সমস্যার সমাধান করা না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, ব্যাঙ্ক ইউনিয়নগুলির অন্যান্য একাধিক দাবি থাকলেও এই মুহূর্তে পাঁচ দিনের কর্মদিবস কার্যকর করাই তাঁদের মূল দাবি। শুভ্রজ্যোতি চট্টোপাধ্যায়ের বক্তব্য, পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থার এই প্রস্তাবটি সরকার আগেই নীতিগতভাবে মেনে নিয়েছে। ২০২৪ সালে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তি এবং ব্যাঙ্কিং শিল্পের বেতন সংশোধন চুক্তির সময়ই পাঁচ দিনের ব্যাঙ্কিং কর্মদিবস নিয়ে সম্মত হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত এটি পুরোপুরি কার্যকর করা হয়নি।

ব্যাঙ্ক কর্মকর্তাদের বক্তব্য, সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং ব্যবস্থা চালু হলে কর্মচারীরা শনিবার ও রবিবার ছুটি পাবেন। ইউনিয়নগুলির যুক্তি, এর ফলে কর্মচারীদের কাজ ও ব্যক্তিগত জীবনের সামঞ্জস্য উন্নত হবে| এদিকে, গ্রাহকরাও ডিজিটাল ব্যাঙ্কিং ও অন্যান্য অনলাইন পরিষেবার মাধ্যমে নিরবিচ্ছিন্ন ব্যাঙ্কিং সুবিধা পাবেন। সরকার যাতে দ্রুত ব্যাঙ্কে পাঁচ দিনের কর্মদিবস কার্যকর করার প্রক্রিয়া সম্পন্ন করে, সেই দাবি জানিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। এর পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়েছে, ইতিবাচক সাড়া না মিললে পর্যায়ক্রমে আন্দোলন আরও জোরদার করা হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…