Breaking News
 
Rejinagar By Election: ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’! মনোনয়ন জমা দিয়ে কেন এমন বললেন হুমায়ুনপুত্র? CJI Surya Kant: সুপ্রিম নির্দেশ অমান্য করে ‘আরশোলা’কে নোটিস! ‘এত স্পর্ধা?’ জেলাশাসককে তীব্র ভর্ৎসনা Agnimitra Paul: ‘স্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি…’, রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ডের পর বড় পদক্ষেপের আর্জি অগ্নিমিত্রার CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের

 

Country

56 minutes ago

ED Raids: কর্ণাটকের মন্ত্রী সতীশ জারকিহোলির একাধিক ঠিকানায় ইডির তল্লাশি

Karnataka Minister Satish Jarkiholi
Karnataka Minister Satish Jarkiholi

 

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর : কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের সঙ্গে যুক্ত একটি মামলায় বুধবার সকালে রাজ্যের পূর্তমন্ত্রী সতীশ জারকিহোলির সঙ্গে সম্পর্কিত একাধিক ঠিকানায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে জানা গিয়েছে, বেলগাভিতে সতীশ জারকিহোলির বাসভবন, গোকাকে তাঁর বাসভবন, বেঙ্গালুরুর ডলার্স কলোনির বাসভবন এবং সরকারি আবাসন-সহ একাধিক জায়গায় একইসঙ্গে তল্লাশি ও তদন্ত চালানো হচ্ছে। এর আগে গত ২৪ জুন আবগারি দফতরের অতিরিক্ত কমিশনার ওয়াই. মঞ্জুনাথের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঠিকানাতেও তল্লাশি চালিয়েছিল ইডি। মঞ্জুনাথ সম্পর্কে সতীশ জারকিহোলির ভগ্নিপতি। আবগারি দফতরে কথিত অনিয়ম এবং বেআইনিভাবে অর্জিত অর্থ স্থানান্তরের অভিযোগের তদন্তে তখন বেলগাভির হনুমান নগরের বাসভবন, বেঙ্গালুরুর রেসকোর্স রোডের ফ্ল্যাট, মহীশূর ও হরপনহাল্লি-সহ মোট ছ’টি জায়গায় তল্লাশি চালানো হয়েছিল।

You might also like!