Breaking News
 
CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির

 

Country

1 hour ago

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্কে কংগ্রেসকে বার্তা? পুরো গান দাঁড়িয়ে শুনলেন ফারুখ-ওমর

Abdullahs Stand For Full Vande Mataram
Abdullahs Stand For Full Vande Mataram

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ‘বন্দে মাতরম’ বিতর্কে এবার কি কংগ্রেস কিছুটা একঘরে? জাতীয় গানের পূর্ণাঙ্গ সংস্করণ নিয়ে হাত শিবিরের আপত্তির মধ্যেই ভিন্ন ছবি দেখা গেল ইন্ডিয়া জোটের শরিক ন্যাশনাল কনফারেন্সে। ঐতিহ্যবাহী আবদুল্লা পরিবারের দুই সদস্য, দলের শীর্ষ নেতা ফারুখ আবদুল্লা ও ওমর আবদুল্লাকে পুরো জাতীয় গানটি শুনতে দেখা গেল। গান চলাকালীন দু’জনেই নীরবে দাঁড়িয়ে সেটিকে যথাযথ সম্মান জানান। যদিও বাবা বা ছেলে, কেউই ‘বন্দে মাতরম’-এর সঙ্গে গলা মেলাননি। তবে গানটি মাঝপথে বন্ধও করা হয়নি। ফলে কংগ্রেসের অবস্থানের সঙ্গে ইন্ডিয়া জোটেরই শরিক ন্যাশনাল কনফারেন্স নেতাদের এই আচরণ নিয়ে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। 

সদ্য শ্রীনগর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা মঞ্চে উপস্থিত ছিলেন কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। সেখানে বন্দে মাতরম গানটি বাজানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ম মেনে পুরো ৩ মিনিট ১০ সেকেন্ডের গানটিই বাজে। এবং পুরো সময় দাঁড়িয়ে থেকে জাতীয় গানে সম্মান প্রদর্শন করেন আবদুল্লারা। ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের একাধিক আধিকারিক এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও উপস্থিত ছিলেন। কংগ্রেস শাসিত কেরলের মতো রাজ্য যেখানে বন্দে মাতরমের পূর্ণ সংস্করণে আপত্তি জানাচ্ছে, সেখানে আবদুল্লাদের এভাবে জাতীয় গানে সম্মান প্রদর্শন বেশ তাৎপর্যপূর্ণ। 

স্বাধীনতা দিবসে কংগ্রেস সদর দপ্তরে ‘বন্দে মাতরম’ গাইতে বাধাদানের অভিযোগে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে সোমবার দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের হয়েছে। ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, অনুষ্ঠানের এক পর্যায়ে জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ পরিবেশন করছেন কয়েকজন তরুণী। সেই সময় সোনিয়া এমন কিছু অঙ্গভঙ্গি করেন, যা দেখে মনে হচ্ছে তিনি কর্মীদের ‘বন্দে মাতরম’ গাওয়া বন্ধের নির্দেশ দিচ্ছেন। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর বিজেপি তেড়েফুঁড়ে আক্রমণ শানিয়েছে হাত শিবিরকে।

আসলে কংগ্রেস ঠিক করে ফেলেছে, ছ’টি স্তবকের পুরো গান নয়, বরং ঐতিহাসিকভাবে গানটির যে দু’টি স্তবক কংগ্রেসের অধিবেশনগুলিতে গাওয়া হয়, সেটাই আগামী দিনেও গাওয়া হবে। মোদি সরকার যে পুরো গান গাওয়ার নির্দেশ দিয়েছে, সেটা মানা হবে না। কিন্তু কংগ্রেসের এই অবস্থান যে শরিকরাও মানছে না, সেটা আবদুল্লাদের অবস্থানে স্পষ্ট। 

You might also like!