Country

1 hour ago

Suburban Rail Services Affected in Chennai: চেন্নাই বিচ-তাম্বারম শাখায় রেল পরিষেবা ব্যাহত, সিগন্যাল ত্রুটিতে ভোগান্তি

Signal Glitch Hits Chennai Suburban Services
Signal Glitch Hits Chennai Suburban Services

 

চেন্নাই, ২০ ফেব্রুয়ারি : চেন্নাই শহরের ব্যস্ত চেন্নাই বিচ–তাম্বারম শাখায় শহরতলির বিদ্যুৎচালিত রেল পরিষেবা সিগন্যালের ত্রুটির কারণে ব্যাহত হয়। এর ফলে একাধিক ট্রেন মাঝপথে থমকে যায় এবং যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। দৈনিক অফিস, স্কুল ও কলেজগামী লক্ষাধিক যাত্রী এই শহরতলির রেল পরিষেবার উপর নির্ভরশীল। চেন্নাই বিচ স্টেশন থেকে তাম্বারম, চেঙ্গালপাট্টু, তিরুমালপুর, বিচ-ভেলাচেরি, বিচ-গুম্মিদিপুন্ডি এবং বিচ-আরাকোনম সহ বেশ কয়েকটি রুটে এই সমস্ত রুটে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন।

দক্ষিণ রেল জানিয়েছে, চেন্নাই এগমোর স্টেশনে পুনর্নির্মাণ কাজ চলায় ২০ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল মধ্যরাত পর্যন্ত প্ল্যাটফর্ম ১০ ও ১১-এর পরিবর্তে প্ল্যাটফর্ম ৫ ও ৬ থেকে ট্রেন চলবে। এই সময়কালে ট্রেনগুলি অস্থায়ী সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। নতুন ব্যবস্থায় চেন্নাই বিচ থেকে তাম্বারম ও চেঙ্গালপাট্টুগামী ট্রেনগুলি প্ল্যাটফর্ম ৬ থেকে এবং বিপরীতমুখী ট্রেনগুলি প্ল্যাটফর্ম ৫ থেকে চলবে। আগের ২০৪টি পরিষেবার পরিবর্তে আপাতত মোট ১৬০টি ইএমইউ পরিষেবা ( বিদ্যুৎচালিত লোকাল ট্রেন পরিষেবা) চালানো হবে। এর মধ্যে ৮০টি ট্রেন চেন্নাই বিচ থেকে এবং ৮০টি ট্রেন তাম্বারম ও চেঙ্গালপাট্টু থেকে উভয় দিকে চলাচল করবে। এগমোর স্টেশনে ১১টি ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে।

ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট তাম্বারম ও কিলাম্বাক্কামের রুটে অতিরিক্ত বাস চালানোর ঘোষণা করেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সিগন্যালের ত্রুটি দ্রুত মেরামতের কাজ চলছে এবং পরিষেবা স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

You might also like!