
নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি : ভারতে এআই বৈঠকের বিশেষ তাৎপর্য রয়েছে, এই মন্তব্য করলেন রাষ্ট্রসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার ইন্ডিয়া-এআই ইম্প্যাক্ট সামিট ২০২৬-এ আন্তোনিও গুতেরেস বলেন, "প্রধানমন্ত্রী মোদী, আপনার সদয় আমন্ত্রণের জন্য ধন্যবাদ ও গ্লোবাল সাউথে প্রথম এআই শীর্ষ সম্মেলন আয়োজনে ভারতের নেতৃত্বের জন্য অভিনন্দন। ভারতে এই বৈঠকের বিশেষ অর্থ রয়েছে। এআই-এর ভবিষ্যৎ মুষ্টিমেয় দেশ নির্ধারণ করতে পারে না, অথবা কয়েকজন বিলিয়নেয়ারের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া যায় না।" রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আরও বলেছেন, "এই শীর্ষ সম্মেলনের বার্তাটি সহজ। প্রকৃত প্রভাবের অর্থ হল এমন প্রযুক্তি যা জীবনকে উন্নত করে এবং ধরিত্রীকে রক্ষা করে। তাই আসুন আমরা সকলের জন্য মর্যাদার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করি।"
