
মুম্বই, ১৯ ফেব্রুয়ারি : মুম্বই, পুণে-সহ মহারাষ্ট্রজুড়ে বৃহস্পতিবার যথোচিত মর্যাদার সঙ্গে পালিত হল ছত্রপতি শিবাজী মহারাজের জন্মবার্ষিকী। মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত, মুম্বইয়ের মেয়র রিতু তাওদে এদিন সকালে শিবাজি পার্কে ছত্রপতি শিবাজি মহারাজকে শ্রদ্ধা জানান। শিবজয়ন্তী উপলক্ষ্যে পুণের শিবনেরি দুর্গে ছত্রপতি শিবাজি মহারাজকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন অভিনেতা রীতেশ দেশমুখ। রীতেশ বলেন, "শিবজয়ন্তী উপলক্ষ্যে আমি সকল শিব ভক্তদের শুভেচ্ছা জানাই। ছত্রপতি শিবাজি মহারাজ আমাদের অনুপ্রাণিত করে চলেছেন ও নতুন শক্তি দিয়ে যাচ্ছেন। দেশের জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন সে সম্পর্কে তরুণদের অবহিত করা উচিত। আমাদের সকলেরই ভালো মানুষ হওয়ার চেষ্টা করা উচিত।"
ছত্রপতি শিবাজী মহারাজকে এদিন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, "ছত্রপতি শিবাজি মহারাজের জয়ন্তীতে, আমরা দূরদর্শী নেতা, ব্যতিক্রমী প্রশাসক, কৌশলগত চিন্তাবিদ এবং স্বরাজ্যের রক্ষককে শ্রদ্ধা জানাই। তাঁর সাহস আমাদের অনুপ্রাণিত করুক, তাঁর শাসন আমাদের পথ দেখাক ও তাঁর ন্যায়বিচার এবং আত্মসম্মানের চেতনা আমাদের সমাজকে শক্তিশালী করুক।"
On the Jayanti of Chhatrapati Shivaji Maharaj, we bow in reverence to the visionary leader, exceptional administrator, strategic thinker and champion of Swarajya.
— Narendra Modi (@narendramodi) February 19, 2026
May his courage inspire us, his governance guide us and his spirit of justice and self-respect strengthen our… pic.twitter.com/A6wmEjMvGu
