Country

1 month ago

Delhi Schools Bomb Threat: দিল্লির ৯টি স্কুলে বোমাতঙ্ক! তৎপর পুলিশ ও দমকল

Bomb threat at Delhi schools, searches underway
Bomb threat at Delhi schools, searches underway

 

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি : ফের বোমাতঙ্ক দিল্লির একাধিক স্কুলে। সোমবার সকাল সাড়ে আটটা থেকে ৯টার মধ্যে দিল্লির মোট ৯টি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ফোন করা হয় বলে পুলিশ সূত্রের খবর। ইমেলের মাধ্যমেও দেওয়া হয় হুমকি। এই হুমকি-বার্তা পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে পুলিশ ও দমকল। পুলিশ জানিয়েছে, দিল্লির ৯টি স্কুলে বোমার হুমকির ফোন এসেছে। দিল্লি পুলিশ, দমকল বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। দক্ষিণ দিল্লিতে তিনটি স্কুলে এখন পর্যন্ত বোমার হুমকি পাওয়া গেছে। সমস্ত ফোন সকাল ৮:৩০ থেকে ৯:০০ টার মধ্যে পাওয়া গেছে। ফোনের পাশাপাশি কয়েকটি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে। তবে কোন কোন স্কুলে এই হুমকি-বার্তা গিয়েছে, তা এখনও পুলিশের তরফে স্পষ্ট করা হয়নি। খবর পাওয়া মাত্রই স্কুলগুলিতে পৌঁছেছে পুলিশ। রয়েছে বম্ব স্কোয়াডও।

You might also like!