Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

3 months ago

Love Psychology: অকারণ সন্দেহেই ভাঙছে সম্পর্ক! ‘রিলেশনশিপ ওসিডি’ কি আপনারও হচ্ছে? জানুন এর লক্ষণ ও সমাধান

Couple Distance Emotional Stress
Couple Distance Emotional Stress

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রেমের শুরুটা যেন রঙিন স্বপ্নের মতো—সবকিছুই ভালো লাগে, প্রিয় মানুষটির ছোটখাটো খুঁতও হয়ে ওঠে মায়ার অংশ। কিন্তু সময়ের সঙ্গে সেই মোহ কাটতে শুরু করলে অনেকের মনেই অদ্ভুত এক অস্থিরতা বাসা বাঁধে। হঠাৎ করেই মনে হতে থাকে, সঙ্গী কি সত্যিই বিশ্বস্ত? কোনও প্রমাণ না থাকলেও অকারণ সন্দেহ যেন পিছু ছাড়ে না।

বিশেষজ্ঞরা বলছেন, এই মানসিক অবস্থারই নাম ‘রিলেশনশিপ ওসিডি’। এটি এমন এক সমস্যা, যেখানে ব্যক্তি নিজের সম্পর্কের প্রতি নিশ্চিত থাকলেও মনের ভেতর সন্দেহের বীজ বারবার মাথা তোলে। মনে হতে থাকে—সঙ্গী হয়তো দূরে সরে যাচ্ছেন, বা সম্পর্কে তৃতীয় কেউ ঢুকে পড়েছে। যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলেও এই ভাবনাগুলো থামানো কঠিন হয়ে পড়ে। সমীক্ষা অনুযায়ী, বিশ্বের প্রায় ১ থেকে ৪ শতাংশ মানুষ এই সমস্যায় আক্রান্ত। বিশেষত যাঁরা আগে থেকেই উদ্বেগ বা মানসিক চাপে থাকেন, তাঁদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি দেখা যায়। এর ফলে সম্পর্কের ভিত নড়ে যায়, তৈরি হয় দূরত্ব ও ভুল বোঝাবুঝি।

মনোবিদদের মতে, এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সচেতনতা। নিজের ভাবনাগুলোকে অন্ধভাবে বিশ্বাস না করে সেগুলিকে প্রশ্ন করা দরকার। পাশাপাশি, সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া অত্যন্ত জরুরি। মনে রাখতে হবে, সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হল বিশ্বাস ও বোঝাপড়া। অকারণ সন্দেহ যদি সময়মতো নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা ভালোবাসার সম্পর্ককেও ধ্বংস করে দিতে পারে। তবে সঠিক পদক্ষেপ এবং সঙ্গির সাহচর্য মিললে এই অন্ধকার কাটিয়ে আবারও ফিরতে পারে বিশ্বাসের আলো।


You might also like!