Country

2 hours ago

Mumbai Important Announcement: সোমবার থেকে ৬ দিন কাজে বিরতি মুম্বইয়ের ডাব্বাওয়ালাদের

Mumbai Dabbawalas To Suspend Tiffin Delivery Services For 6 Days
Mumbai Dabbawalas To Suspend Tiffin Delivery Services For 6 Days

 

মুম্বই, ৩০ মার্চ : সোমবার থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৬ দিন মুম্বই ও সেখানকার শহরতলি এলাকায় খাবার পৌঁছে দেওয়ার পরিষেবা বন্ধ রাখছেন ডাব্বাওয়ালারা। এর ফলে কয়েক লক্ষ মানুষ (অফিসকর্মী ও পড়ুয়া) দুর্ভোগে পড়বেন বলে আশঙ্কা। ডাব্বাওয়ালাদের সংগঠনের সভাপতি সুভাষ তালেকর জানিয়েছেন, প্রতি বছরই এই সময় তাঁরা গ্রামের বাড়িতে যান তাঁদের আরাধ্য দেবদেবীকে পুজো করতে ও পরিবারের সঙ্গে থাকতে| মুম্বই ও সেখানকার শহরতলিতে ১৩৫ বছর ধরে পরিষেবা দিয়ে আসছেন ডাব্বাওয়ালারা। তাঁরা মূলত পুণে জেলার পশ্চিম অঞ্চলের বাসিন্দা। যাঁরা তাঁদের পরিষেবা নেন, সংগঠনের তরফ থেকে তাঁদের পরামর্শ দেওয়া হয়েছে, এই ৬ দিনের জন্য টিফিন ডেলিভারির বিকল্প ব্যবস্থা করতে বা অন্য উপায়ে খাবার জোগাড় করতে।

You might also like!