kolkata

2 hours ago

Train services disrupted: হাওড়া শাখায় ট্রেন চলাচলে বিভ্রাট, দুর্ভোগে পড়লেন যাত্রীরা

Train services disrupted
Train services disrupted

 

হাওড়া, ২৯ মার্চ: রিষড়ায় চলছে আন্ডারপাসের কাজ, এ জন্য রবিবার সকাল থেকেই হাওড়া শাখায় ট্রেন চলাচলে বিভ্রাট। ছুটির দিনে নাকাল যাত্রীরা। এর আগে শনিবার রাতেও হাওড়া লাইনে সমস্যা দেখা দিয়েছিল। ফের রবিবার সকাল থেকে যাত্রী ভোগান্তি। আপ ও ডাউন লাইনের যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। ছুটির দিনে এমনিতেই কম ট্রেন থাকে। রিষড়া লাইনে কাজের জন্য সেই সংখ্যাটা আরও কমেছে। যে সমস্ত ট্রেন চলছে তাও অনিয়মিত।

রেল সূত্রে জানানো হয়েছে, রিষড়া লাইনে কাজের জন্য ট্রেন চলাচল যে স্বাভাবিক থাকবে না তা আগে থেকেই যাত্রীদের জানানো হয়েছিল। রিষড়াতে আন্ডারপাস তৈরির কাজ চলছে। তার জেরেই ট্রেন চলাচলে সমস্যা দেখা গিয়েছে। যাত্রীরা জানিয়েছেন, এদিন সকালে হাওড়াগামী লোকাল ট্রেন যাওয়ার পর থেকে এই রুটে প্রায় এক ঘণ্টা কোনও ট্রেন ছিল না। হাওড়া-ব্যান্ডেল লাইনে সকাল সাড়ে ৬টার পর থেকে কোনও ট্রেনের দেখা মেলেনি দীর্ঘক্ষণ।

You might also like!