Country

1 hour ago

Earthquakes strike Leh, Ladakh: লাদাখের লেহ-তে মৃদু ভূমিকম্প, তীব্রতা ৩.৯

Mild earthquake shook Leh in Ladakh on Friday morning
Mild earthquake shook Leh in Ladakh on Friday morning

 

লেহ, ২৭ মার্চ  : মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখের লেহ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৯। শুক্রবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, শুক্রবার সকাল ৮.৩১ মিনিট নাগাদ লাদাখের লেহ-তে ৩.৯ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরতায়। ভূমিকম্পের তীব্রতার অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। এদিন সকাল ৪.৫১ মিনিটেও ভূমিকম্প অনুভূত হয় লেহ-তে। সেই ভূমিকম্পেরও তীব্রতা ছিল ৩.৯।

You might also like!