Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

Explosion during bomb-making in Bhangar!
Explosion during bomb-making in Bhangar!

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ভোটের মুখে ফের তপ্ত ভাঙড়। চালতাবেড়িয়ার বামনিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু এবং বেশ কয়েকজনের আহত হওয়ার ঘটনা কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ-এর অভিযোগ, তৃণমূল কর্মীরা বোমা বাঁধার সময় এই দুর্ঘটনা ঘটে। যদিও পুলিশ এখনও পর্যন্ত হতাহতদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেনি। ঘটনার গুরুত্ব বিচার করে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনের আগে এই ধরণের বিস্ফোরণ কমিশনের নিরাপত্তা পরিকল্পনাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিল।বারবার স্রেফ অশান্তির কারণে চর্চায় এসেছে ভাঙড়। রাজনৈতিক কোন্দলকে কেন্দ্র করে প্রায়ই উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। প্রাণহানির ঘটনাও নতুন নয়। ভোটের দামামা বাজতেই স্বাভাবিকভাবেই নজরে ওই এলাকা। বুধবার রাতে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। জানা যাচ্ছে, রাতে আচমকা ভাঙড়ের চালতাবেড়িয়ার বামনিয়ার এক পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। রাতেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, বিস্ফোরণের পর এক এসএফআই কর্মীকে বেধড়ক মারধরও করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে ঠিক কী ঘটেছে, কার মৃত্যু হয়েছে, কতজন আহত তা স্পষ্ট করেনি পুলিশ।

স্থানীয় আইএসএফ নেতৃত্বের অভিযোগ, ভাঙড়ের ওই বাড়িতে নাকি বোমা তৈরি করা হচ্ছিল। সেখানে বোমা তৈরির মশলা মজুতও করা ছিল। কোনওভাবে তা থেকে বিস্ফোরণ ঘেট। আইএসএফের দাবি, মৃত ও আহত সকলেই তৃণমূলের কর্মী-সমর্থক। তবে এই ঘটনায় এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

You might also like!