Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

WB ASSEMBLY ELECTION- 2026: প্রচারে সিপিআইএম প্রার্থী ইব্রাহিম আলি, ফুল বাজার ও স্টেশনে জনসংযোগ

CPIM candidate Ibrahim Ali
CPIM candidate Ibrahim Ali

 

পূর্ব মেদিনীপুর, ২০ মার্চ :  বিধানসভা নির্বাচন ঘিরে জোরকদমে শুরু হয়েছে রাজনৈতিক প্রচার। প্রার্থীতালিকা ঘোষণার পরই মাঠে নেমে পড়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর শুক্রবার ভোর থেকেই প্রচারে নামলেন ইব্রাহিম আলি।সকালে কোলাঘাট রেল স্টেশন এবং স্থানীয় ফুল বাজারে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে দেখা যায় তাঁকে। ব্যবসায়ী, শ্রমিক ও নিত্যযাত্রীদের কাছে তিনি নিজের ও দলের বার্তা তুলে ধরেন। স্থানীয় সমস্যার কথাও মনোযোগ দিয়ে শোনেন বাম প্রার্থী।ইব্রাহিম আলি অভিযোগ করেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে “সেটিং” চলছে, যার ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। এই ইস্যুকেই সামনে রেখে তিনি প্রচারে জোর দিচ্ছেন বলে জানান। সিপিআইএম প্রার্থীর দাবি, মানুষের প্রকৃত উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের লক্ষ্যে তিনি লড়াই করছেন।

You might also like!