Country

1 hour ago

Sonia Gandhi health update: চিকিৎসায় সাড়া দিচ্ছেন সোনিয়া, মা-কে দেখতে হাসপাতালে রাহুল

Congress leader Rahul Gandhi with party MP Sonia Gandhi
Congress leader Rahul Gandhi with party MP Sonia Gandhi

 

নয়াদিল্লি, ২৬ মার্চ : চিকিৎসায় সাড়া দিচ্ছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার সকালে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বরের জন্য ২৪ মার্চ রাতে সোনিয়া গান্ধীকে স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের চেয়ারম্যান ডঃ অজয় স্বরূপের মতে, অ্যান্টিবায়োটিক দিয়ে সোনিয়া গান্ধীর চিকিৎসা চলছে।


এদিকে, অসুস্থ মা-কে দেখতে বৃহস্পতিবার সকালে স্যার গঙ্গা রাম হাসপাতালে যান সোনিয়ার ছেলে রাহুল গান্ধী। হাসপাতালে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন রাহুল, চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, মঙ্গলবার রাত ১০.২২ মিনিটে সোনিয়া গান্ধীকে স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। পাকস্থলী ও মূত্রনালীতে সম্ভাব্য সংক্রমণ আছে কিনা তা পরীক্ষা করার জন্য ডাক্তাররা আরও পরীক্ষা-নিরীক্ষা করছেন। ডাক্তারদের একটি টিম তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে।

You might also like!