Country

1 hour ago

Day 7 of Shardiya Navratri: চৈত্র নবরাত্রির সপ্তম দিনে কালরাত্রির আরাধনা, দেবীর কাছে প্রার্থনা প্রধানমন্ত্রীর

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ২৫ মার্চ : চৈত্র নবরাত্রির সপ্তম দিনে কালরাত্রি রূপে পূজিতা দেবী দুর্গা। বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন মন্দিরে দেবী কালরাত্রির আরাধনা করেন পুণ্যার্থীরা। চলে আরতি ও বিশেষ পূজার্চনা। চৈত্র নবরাত্রির সপ্তম দিনে ভক্তরা দিল্লির মাতা ঝান্ডেওয়ালা দেবী মন্দিরে প্রার্থনা করেন।

দেবী কালরাত্রির কাছে দেশবাসীর মঙ্গল কামনায় এদিনও প্রার্থনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, "মা কালরাত্রিকে প্রণাম! তাঁর আশীর্বাদ সকলের জীবনকে সাহস, সংকল্প ও সাফল্যে সমৃদ্ধ করুক। মাতৃদেবীর আরাধনা ভক্তদের মধ্যে নতুন আত্মবিশ্বাস সঞ্চার করে। তাঁর আধ্যাত্মিক সাধনা সকলকে নবশক্তিতে পূর্ণ করে।"

You might also like!