Country

1 hour ago

Snowfall in Jammu and Kashmir: অপরূপ সৌন্দর্য্য কাশ্মীরে, হিমাচলে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস

North India Snowfall
North India Snowfall

 

শ্রীনগর ও শিমলা, ২৪ মার্চ : গত ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরের ডোডার সমতলে একটানা বৃষ্টি হয়েছে। পাশাপাশি ভালেসার উঁচু পাহাড়ে নতুন করে তুষারপাত হয়েছে। এর ফলে ডোডার ভালেসা অঞ্চলে মনোরম হয়ে উঠেছে আবহাওয়া। মঙ্গলবার সকালে আবহাওয়া পরিষ্কার হওয়ায়, পাহাড় সুন্দরভাবে ঝলমল করে ওঠে, যা এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করেছে।

বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে হিমাচল প্রদেশে। উঁচু পাহাড়ে হচ্ছে তুষারপাত। মূলত পশ্চিমী ঝঞ্ঝার জন্য এই বৃষ্টি ও তুষারপাত। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৯ মার্চ পর্যন্ত হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি ও তুষারপাত প্রত্যাশিত। বৃষ্টি ও তুষারপাতের সৌজন্যে তাপমাত্রার পারদ নেমেছে হিমাচলে। মানালি, কুলু, লাহাউল স্পিতি-সহ হিমাচলের বিভিন্ন জেলায় পাহাড় ঢেকে রয়েছে শ্বেতশুভ্র বরফের চাদরে। খুশি পর্যটকরা। এমতাবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচলে এখনই থামবে না বৃষ্টি ও তুষারপাত। পশ্চিমী ঝঞ্ঝার জন্য অনুকূল আবহাওয়া থাকবে আগামী ২৯ মার্চ পর্যন্ত।

You might also like!