Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

West Bengal Assembly Election:নাম নেই না কি বাদ পড়ল? সোমবার প্রকাশিত অতিরিক্ত তালিকা নিয়ে বড় আপডেট, কীভাবে চেক করবেন?

SIR
SIR

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকায় আপনার নাম আছে তো? দেখে নিন চেক করার সহজ পদ্ধতি। আজ সোমবার প্রকাশিত হতে চলেছে অতিরিক্ত প্রথম তালিকা, যেখানে ২৮ লক্ষ ৬ হাজার ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। কমিশন জানিয়েছে, আগামী ৬ এপ্রিলের মধ্যে বাকি ৩২ লক্ষ নামেরও সমাধান করা হবে। নাগরিকরা যাতে হয়রানির শিকার না হন, তার জন্য প্রতি শুক্রবার নতুন তালিকা আপলোড করা হবে। আপনার নাম এই তালিকায় আছে কি না তা জানতে কমিশনের অফিশিয়াল পোর্টালে গিয়ে এপিক (EPIC) নম্বর দিয়ে সার্চ করলেই বিস্তারিত তথ্য পাওয়া যাবে। গণতান্ত্রিক অধিকারে যাতে কোনও বিঘ্ন না ঘটে, তাই আজই নিজের নাম যাচাই করে নিন।

কমিশন সূত্রে খবর, এদিন সন্ধ্যা ছ’টার পর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অতিরিক্ত এই তালিকা প্রকাশ করা হবে। এরপরেই অনলাইন এবং অফলাইনে ভোটাররা তাঁদের নাম রয়েছে কিনা দেখতে পারবেন। অনলাইনে দেখার ক্ষেত্রে সোমবার সন্ধ্যার পরেই কমিশনের ওয়েবসাইটে তা দেখা যাবে। কমিশনের ওয়েবসাইটি হল – voters.eci.gov.in। জানা গিয়েছে, অতিরিক্ত তালিকা প্রকাশের পর ওয়েবসাইটে এসআইআর সাপ্লিমেন্টারি অপশন আসবে। সেখানে এপিক নম্বর দিয়ে নিজের নাম খুঁজতে হবে। এছাড়াও ইসিআই নেট অ্যাপে গিয়েও ভোটাররা তাঁদের নাম রয়েছে কিনা দেখে নিতে পারবেন।   

অন্যদিকে অতিরিক্ত এই তালিকা প্রকাশের পরেই বুথ, বিডিও, এসডিও অফিস এবং জেলাশাসকের দপ্তরেও অতিরিক্ত এই নামের তালিকা ঝোলানো হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবারই জেলাশাসকের দপ্তর এবং বিএলওদের কাছে প্রকাশিত প্রথম নামের তালিকা পৌঁছে যাবে। এরপরেই তা ঝুলিয়ে দেওয়া হবে। সেখানে গিয়ে খুব সহজেই ভোটাররা তাঁদের নাম রয়েছে কিনা তা দেখে নিতে পারবেন।

কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রকাশিত তালিকায় অ্যাডিশন এবং ডিলিশন দুটি কলম থাকবে। রবিবার কমিশনের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যাঁদের নাম বাদ পড়বে তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করে নাম তুলতে পারবেন। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিশেষ এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সূত্রের খবর, সুপ্রিম নির্দেশ মেনে গঠিত এই ট্রাইব্যুনাল ২৩ জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে গঠিত হয়েছে। এই ট্রাইব্যুনালে রয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায়-সহ ১৯ জন বিচারপতি।

You might also like!