Country

2 hours ago

Air India: পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহেও সোমবার ৩০টি বিমান পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া গোষ্ঠী

Air India Group To Operate 30 Flights
Air India Group To Operate 30 Flights

 

নয়াদিল্লি, ২৩ মার্চ : আমেরিকা, ইজরায়েল এবং ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার আবহে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সোমবার পশ্চিম এশিয়ায় মোট ৩০টি বিমান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, এই বিমানগুলির মধ্যে যেমন পূর্বনির্ধারিত কিছু বিমান আছে, তেমনই পূর্বনির্ধারিত নয়, এমন উড়ানও রয়েছে।

এয়ার ইন্ডিয়া গোষ্ঠী জেড্ডায় এদিন মোট ১০টি বিমান পরিচালনা করবে। এর মধ্যে দিল্লি এবং মুম্বই থেকে এয়ার ইন্ডিয়ার বিমান, অন্যদিকে বেঙ্গালুরু, কোঝিকোড় এবং ম্যাঙ্গালুরু থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান পরিচালনা হবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মাস্কটে ৪টি এবং রিয়াধে ৪টি বিমান পরিচালনা করবে। এছাড়াও, পরিস্থিতির ওপর নির্ভর করে সংযুক্ত আরব আমিরশাহী এবং সৌদি আরবে অতিরিক্ত ১২টি (পূর্বনির্ধারিত নয়) বিমান পরিচালনা করা হবে। তবে, দোহা, কুয়েত সিটি এবং তেল আবিব-সহ বেশ কয়েকটি গন্তব্যের বিমান আপাতত স্থগিত রয়েছে।

You might also like!