
নয়াদিল্লি, ২১ মার্চ : ঈদ উপলক্ষ্যে রাজধানী দিল্লিতে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। চূড়ান্ত সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন। ঈদের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে ডিসিপি নর্থ, রাজা বানথিয়া বলেন, "বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আস্থা তৈরি ও গুজব রুখতে বৈঠক অনুষ্ঠিত হয়। ভিড় নিয়ন্ত্রণের বিস্তারিত পরিকল্পনা-সহ ব্যাপক পরিসরে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। কার্যকর নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন, সিসিটিভির নজরদারিও চলছে।"
দিল্লি পুলিশের যুগ্ম সিপি মধুর বর্মা বলেন, "আমরা সেন্ট্রাল রেঞ্জ জুড়ে, বিশেষ করে মিশ্র-জনসংখ্যার এলাকাগুলোতে ব্যাপক ব্যবস্থা নিয়েছি। প্রায় সব জায়গাতেই সকালের ঈদের নামাজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এখনও পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ শান্তিপূর্ণ রয়েছে। ডিসিপি, অতিরিক্ত ডিসিপি, এসিপি, এসএইচও-সহ ঊর্ধ্বতন আধিকারিকরা এবং তাদের টিম পায়ে হেঁটে টহল দিচ্ছেন এবং যেখানে প্রয়োজন সেখানে অতিরিক্ত কর্মী মোতায়েন করছেন।"
