Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : বাংলার পুলিশ প্রশাসনে নজিরবিহীন ‘সার্জিক্যাল স্ট্রাইক’ কমিশনের। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপি-র পর এবার কোপ পড়ল ১৩ জন আইপিএস আধিকারিকের ওপর। আকাশ মাঘারিয়া, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং আমনদীপের মতো অফিসারদের তড়িঘড়ি তামিলনাড়ু ও কেরলে পাঠানোর নির্দেশিকা জারি হয়েছে। কমিশনের এই পদক্ষেপকে ‘নজিরবিহীন’ বলে ব্যাখ্যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই আধিকারিকরা বাংলার পরিস্থিতি সম্পর্কে অভিজ্ঞ, তাঁদের সরিয়ে দেওয়ার অর্থ হলো নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করা। এই রদবদলের ফলে জেলা স্তরের নিরাপত্তা ব্যবস্থায় বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডলে দীর্ঘ পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে অভিযোগ, পশ্চিমবঙ্গকে যেভাবে টার্গেট করে এখানকার অফিসারদের বদলি করা হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগের। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে ডিজিপি, আইজিপি-সহ পুলিশ প্রশাসনের অন্তত ৫০ জন সিনিয়র অফিসারকে বদলি করা হয়েছে। এছাড়া জেলাশাসক, এসপি-দেরও অন্যত্র পাঠিয়ে দিয়েছে। এগুলো নিছক প্রশাসনিক পদক্ষেপ নয়, সর্বোচ্চ স্তরের নির্দেশে আসলে এগুলো রাজনৈতিক হস্তক্ষেপ।

গোটা পোস্টের ছত্রে ছত্রে কমিশনের প্রতিটি পদক্ষেপের পিছনে যুক্তি সহকারে রাজনৈতিক অভিসন্ধিমূলক আচরণের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

You might also like!