Entertainment

1 hour ago

Jeetu Kamal: অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় পা, নতুন পথে অভিষেক অভিনেতা জীতু কামাল-র

Jeetu Kamal
Jeetu Kamal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আবারও চর্চার কেন্দ্রে টলিউড অভিনেতা জীতু কামাল। তবে এবার কোনও বিতর্ক নয়, বরং কেরিয়ারের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, খুব শিঘ্রই নিজের প্রযোজনা সংস্থা চালু করতে চলেছেন অভিনেতা, যার নাম রাখা হয়েছে ‘বাসুকী ফিল্মস’।দীর্ঘদিন ধরেই এই পরিকল্পনা করছিলেন জীতু কামাল। শুধু অভিনয়ে সীমাবদ্ধ না থেকে এবার গল্প নির্বাচন থেকে শুরু করে সিনেমা তৈরির প্রতিটি ধাপে নিজেকে যুক্ত রাখতে চান তিনি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও মুখ খোলেননি অভিনেতা। এই খবর প্রকাশ্যে আসতেই টলিপাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্ত তাঁর কেরিয়ারে এক বড় মোড় আনতে পারে। যদিও তাঁর প্রযোজনায় প্রথম কোন প্রজেক্ট আসতে চলেছে, তা এখনও স্পষ্ট নয়।


উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্কেও জড়িয়েছেন অভিনেতা। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিককে কেন্দ্র করে দিতিপ্রিয়া রয়-র সঙ্গে মতবিরোধ প্রকাশ্যে আসে, যার জেরে পরিস্থিতি সামাল দিতে একাধিক বৈঠকও করতে হয়। শেষ পর্যন্ত ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যান দিতিপ্রিয়া। এরপর ‘এরাও মানুষ’ ছবিকে ঘিরেও নতুন সমস্যার মুখে পড়েন অভিনেতা। তবে এসব জটিলতার মাঝেই নতুন উদ্যোগ নিয়ে ফের আলোচনায় উঠে এলেন তিনি। এখন দেখার, প্রযোজক হিসেবে তাঁর এই নতুন যাত্রা কতটা সফল হয়। 

You might also like!