Breaking News
 
Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

 

kolkata

48 minutes ago

Kaushiki Amavasya Special Train: কৌশিকী মেলা উপলক্ষে পূর্ব রেলের বিশেষ ব্যবস্থা

Railways makes special arrangements on the occasion of Kaushiki Amavasya
Railways makes special arrangements on the occasion of Kaushiki Amavasya

 

কলকাতা, ৯ সেপ্টেম্বর : বীরভূম জেলার তারাপীঠে বরাবর ভিড় জমে কৌশিকী অমাবস্যায়। এই উপলক্ষে এই বছরেও তারাপীঠে ভক্তদের ঢল নামার সম্ভাবনা। সেই ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালানোর পাশাপাশি একাধিক ট্রেনে অতিরিক্ত সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরা জুড়ছে পূর্ব রেল।

রেল সূত্রে জানা গেছে, ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া ও রামপুরহাটের মধ্যে চলবে বিশেষ ট্রেন। হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১২টা ৫০ মিনিটে, রামপুরহাট পৌঁছবে বিকেল ৫টা ৩০ মিনিটে। ফেরার পথে রামপুরহাট থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছেড়ে হাওড়ায় পৌঁছবে রাত ১১টা ৪৫ মিনিটে।

এ ছাড়াও ৯ থেকে ১৩ সেপ্টেম্বর যাত্রার ক্ষেত্রে ১৩০১৫ হাওড়া–জামালপুর কবিগুরু এক্সপ্রেস, ১২৩৪৭ হাওড়া–রামপুরহাট শহিদ এক্সপ্রেস এবং ১৩০১৭ হাওড়া–আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেসে একটি করে সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরা বাড়ানো হবে। একই ভাবে ১০ থেকে ১৪ সেপ্টেম্বর ১৩০১৬ জামালপুর–হাওড়া কবিগুরু এক্সপ্রেস এবং ৯ থেকে ১৩ সেপ্টেম্বর ১২৩৪৮ রামপুরহাট–হাওড়া শহিদ এক্সপ্রেস ও ১৩০১৮ আজিমগঞ্জ–হাওড়া গণদেবতা এক্সপ্রেসেও একটি করে অতিরিক্ত সাধারণ কামরা থাকবে। উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর শহিদ এক্সপ্রেসে আরও একটি সাধারণ কামরা যোগ করা হবে। ফলে ওই দিন মোট দু’টি অতিরিক্ত কামরা থাকবে।

You might also like!