Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

4 months ago

Gyanesh Kumar at Belur: বেলুড় মঠে জ্ঞানেশ কুমার, পুজো দিলেন দক্ষিণেশ্বর মন্দিরেও

CEC Gyanesh Kumar Visits Belur Math
CEC Gyanesh Kumar Visits Belur Math

 

কলকাতা, ১০ মার্চ : বেলুড় মঠে ঘুরে গেলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার সকালে বেলুড় মঠের পাশাপাশি দক্ষিণেশ্বর মন্দিরেও যান, ভবতারিণী মায়ের পুজো দেন তিনি। জ্ঞানেশ কুমার বেলুড় মঠে রামকৃষ্ণ এবং বিবেকানন্দের পূণ্যভূমিতে এসে পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করে জানান, এবারের নির্বাচন হিংসা এবং ভয় মুক্ত করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।

বেলুড় মঠের পাশাপাশি দক্ষিণেশ্বর মন্দিরেও যান জ্ঞানেশ কুমার। সেখানে পুজো দেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, "আমরা দক্ষিণেশ্বর কালী মন্দিরে প্রার্থনা করেছি। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে হিংসা, চাপমুক্ত নির্বাচন পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।" উল্লেখ্য, জ্ঞানেশ কুমার এদিনও তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখোমুখি হন। দক্ষিণেশ্বর কালী মন্দিরের গেটের সামনে কালো পতাকা হাতে দাঁড়িয়ে থাকেন তৃণমূল কর্মীরা।

You might also like!