Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

1 month ago

SSKM Hospital: এসএসকেএম হাসপাতালে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

SSKM hospital
SSKM hospital

 

কলকাতা, ২০ মার্চ : শুক্রবার সকালে এসএসকেএম হাসপাতাল থেকে উদ্ধার হলো এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। জানা গিয়েছে, মৃত যুবক হাসপাতালের সাফাইকর্মী। এ দিন সকালে হাসপাতালের গ্যাস্ট্রো বহির্বিভাগের কাছে চারতলা থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম ইমরান সর্দার (২২)। তিনি হাসপাতালের গ্যাস্ট্রো বিভাগে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করতেন। হাসপাতাল সূত্রে খবর, সকালে হাসপাতালের কর্মীরাই প্রথম ঝুলন্ত দেহটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো শুক্রবার সকালে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বহির্বিভাগ খুলতে গিয়েছিলেন হাসপাতালে অন্য কর্মীরা। সেই সময় চারতলার ৮ নম্বর ঘরে ইমরানের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। আত্মহত্যা না কি খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।

You might also like!