
নয়াদিল্লি, ২১ মার্চ : খুশির ঈদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন। তিনি বলেন, ঈদ উৎসব আনন্দের প্রতীক। শনিবার সকালে ঈদুল ফিতর উপলক্ষ্যে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট মসজিদে নামাজ আদায় করেন বিজেপির জাতীয় মুখপাত্র সৈয়দ শাহনওয়াজ হোসেন। পরে তিনি বলেন, "পবিত্র ঈদ উপলক্ষ্যে নাগরিকদের শুভেচ্ছা। ঈদ উৎসব আনন্দের প্রতীক। এখানে মানুষ ঈদে নামাজ আদায় করেছেন। আমরা ভারত ও দেশের অগ্রগতির জন্য এবং সকল ভেদাভেদ ভুলে সবাই যেন সম্প্রীতিতে বসবাস করে, সেই প্রার্থনা করেছি।" দেশজুড়ে এদিন আনন্দ ও উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে খুশির ঈদ। সকালে হাজার হাজার মানুষের সঙ্গে ঈদের নামাজ পাঠ করেন শাহনওয়াজ হুসেন।
