Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

1 month ago

Mamata Banerjee: এসআইআর-এ অনেকের নাম কাটা হয়েছে, লড়াই জারি থাকবে , মুখ্যমন্ত্রী

Chief Minister Mamata Banerjee
Chief Minister Mamata Banerjee

 

কলকাতা, ২১ মার্চ : কলকাতার রেড রোডে ঈদের অনুষ্ঠানে এসআইআর নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এসআইআর-এ অনেকের নাম কাটা হয়েছে। আপনাদের জন্য আমার লড়াই জারি থাকবে। আজ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আসলে আর্শীবাদ। আপনাদের জন্য সব বাধা কাটিয়ে লড়াই করার জন্য আর্শীবাদ দিচ্ছে সর্বশক্তিমান। আমি সব ধর্মের মানুষের পাশে আছি। এসআইআর-এ বহু মানুষের নাম কেটে যাওয়ায় দিল্লি গিয়েছি, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দৌড়ে গিয়েছি। আমরা কোনও ভাবেই ভয় পাই না। আমরা লড়াই করি।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তোপ দাগেন মমতা। তাঁর দাবি, ‘‘আমাদের অধিকার মোদীজিকে কেড়ে নিতে দেব না।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "এসআইআর থেকে মানুষের নাম মুছে ফেলা হয়েছিল। এর জন্য আমি কলকাতা থেকে দিল্লি, কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছি। আমি আশা করি মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। আমি বাংলার সকলের পাশে আছি, সকল জাতি, সম্প্রদায় ও ধর্মের মানুষের পাশে। আমি এই লড়াই চালিয়ে যাব। আমরা মোদীজিকে আমাদের অধিকার কেড়ে নিতে দেব না। আপনারা জোর করে আমাদের সরকার নিয়ন্ত্রণ করতে চাইছেন, আপনারা রাষ্ট্রপতি শাসন জারি করতে চান। বিজেপি চোরদের দল, বিশ্বাসঘাতকদের দল।"

You might also like!