kolkata

1 hour ago

Money recovered from App Cab: নিউটাউনে অ্যাপ ট্যাক্সি থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার, গ্রেফতার এক

Rupees 25 Lakh Seized from App Cab in Newtown
Rupees 25 Lakh Seized from App Cab in Newtown

 

কলকাতা, ২০ মার্চ : নিউটাউন এলাকার সিটি সেন্টারের কাছে একটি অ্যাপ ট্যাক্সি থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় সুরেশ ঠাকুর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিধাননগর গোয়েন্দা শাখা ও ইকোপার্ক থানার পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য আসে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকাল থেকেই নিউটাউন সিটি সেন্টারের আশপাশে নজরদারি চালাচ্ছিলেন গোয়েন্দারা। সন্দেহভাজন একটি অ্যাপ ট্যাক্সিকে চিহ্নিত করে সেটিকে আটক করা হয়। এরপর তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়।ধৃত সুরেশ ঠাকুরের বাড়ি গুজরাটে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি কলকাতার বড়বাজার এলাকা থেকে এই টাকা নিয়ে নিউটাউনের দিকে যাচ্ছিলেন। বিপুল পরিমাণ নগদ অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া টাকার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি অভিযুক্ত। ফলে তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

You might also like!