Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

Drinking Water Problem: জল সংকট, দুর্গাপুরে পথ অবরোধ স্থানীয়দের

Drinking  Water Crisis, Locals Block Road in Durgapur
Drinking Water Crisis, Locals Block Road in Durgapur

 

দুর্গাপুর, ২০ মার্চ : জল সংকটকে কেন্দ্র করে শুক্রবার সকালে উত্তাল হয়ে উঠলো দুর্গাপুরের মাঝের মোড় এলাকা। দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার প্রতিবাদে এদিন রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এর জেরে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, অনিয়মিত জল সরবরাহ নিয়ে বহুদিন ধরেই ক্ষোভ জমছিল। এদিন সকালে “জল নেই কেন?” এই প্রশ্ন তুলে সগড়ভাঙা পাম্পিং স্টেশনে জড়ো হন বাসিন্দারা। সেখানে বিক্ষোভ দেখানোর পরই তাঁরা রাস্তায় নেমে অবরোধ শুরু করেন।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীরা পুলিশকে ঘিরে ধরে প্রতিবাদ চালিয়ে যান। পরে এক স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ঘটনাস্থলে পৌঁছলে তাঁকে ঘিরেও ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা।আন্দোলনকারীদের হুঁশিয়ারি, জল সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ঘটনার জেরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও পরিস্থিতি এখনও থমথমে রয়েছে এলাকায়।

You might also like!