Country

1 hour ago

Giriraj Singh on Rahul Gandhi: রাহুল গান্ধী একজন অবোধ বালক, কটাক্ষ গিরিরাজের

Union Minister Giriraj Singh attacked Rahul Gandhi
Union Minister Giriraj Singh attacked Rahul Gandhi

 

নয়াদিল্লি, ২৪ মার্চ : লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ফের কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর কথায়, রাহুল গান্ধী একজন অবোধ বালক। পশ্চিম এশিয়া নিয়ে সোমবার লোকসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা নিয়ে কটাক্ষ করেন রাহুল। এবার রাহুলকে পাল্টা কটাক্ষ করে গিরিরাজ বলেন, "রাহুল গান্ধী একজন 'অবোধ বালক'। করোনার সময় তিনি ভুল তথ্য ছড়িয়েছেন এবং মানুষকে উস্কে দিয়েছেন। এখন ভারতের জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর আস্থা রাখে। দেশে জ্বালানির দাম বাড়েনি। বিশ্বের অন্যান্য দেশগুলো দাম বাড়িয়েছে। দেশে একটাই সমস্যা - সেটা বিরোধী দলনেতা।"

উত্তর প্রদেশ এআইএমআইএম-এর সভাপতি হাজী শওকত আলীর বিতর্কিত মন্তব্যের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, "এই দেশ আইন মেনেই চলে। আকবরউদ্দিন ওয়াইসি, ওয়াইসি সাহেব বা উত্তর প্রদেশ রাজ্য সভাপতি কেউই এই দেশ চালান না। কেউই আইন নিজের হাতে তুলে নিতে পারে না।"

You might also like!