Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Entertainment

1 month ago

Susmita Roy: প্রকাশ্যে দাম্পত্য কলহ! সুস্মিতা রায় ও প্রাক্তন স্বামীর পারস্পরিক বিস্ফোরক অভিযোগে তোলপাড় সোশ্যাল মিডিয়া

Sushmita Roy &  Sabyasachi Chakraborty
Sushmita Roy & Sabyasachi Chakraborty

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিচ্ছেদের পর নতুন জীবনে পা রেখেছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। তবে ব্যক্তিগত জীবনের সেই নতুন শুরুর মাঝেই প্রকাশ্যে এল তাঁর অতীত দাম্পত্যের একাধিক চাঞ্চল্যকর অধ্যায়। প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। পালটা অভিযোগে সরব হয়েছেন সব্যসাচীও, ফলে বিতর্ক ঘিরে উত্তেজনা চরমে। বৃহস্পতিবার গভীর রাতে সুস্মিতা একটি চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করেন, যেখানে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি। এরপর লাইভে এসে তিনি তাঁর দাম্পত্য জীবনের নানা অজানা দিক তুলে ধরেন। তাঁর অভিযোগ, প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা এখনও ব্যক্তিগত তথ্য ফাঁস করার ভয় দেখাচ্ছেন। তাই তিনি নিজেই সব সত্য প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছেন। 

লাইভে সুস্মিতা নিজের একাধিক সম্পর্ক ও বিয়ের কথাও স্বীকার করেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিবাহিত থাকা সত্ত্বেও সব্যসাচীর একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ছিল। এমনকি তাঁর সামনেই অন্য মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। দাম্পত্যে ‘থ্রিসাম’-এর প্রস্তাব দেওয়া, আর্থিক সুবিধা নেওয়া—এসব অভিযোগও তোলেন অভিনেত্রী। তাঁর কথায়, ভালোবাসার কারণে দীর্ঘদিন সব সহ্য করলেও শেষ পর্যন্ত পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় তিনি বিচ্ছেদের পথ বেছে নেন। আরও দাবি, সন্তান নেওয়ার বিষয়েও আপত্তি ছিল চক্রবর্তী পরিবারের।


অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে সব্যসাচী সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেন। তাঁর দাবি,  ‘প্রথমত, সুস্মিতার এটা ৫ নম্বর বিয়ে। আমার সঙ্গে আলাপ দ্বিতীয় বিয়ের সময়। আমি একটু ধাক্কা খেলেও হজম করেছি। ওর প্রবল সন্দেহবাতিকতা আমি সহ্য করেছি। আমি মার খেয়েছি। সুস্মিতার মারধর, অশান্তি, একাধিক সম্পর্ক বাড়াবাড়ি ছিল। প্রশ্ন তুললে আমার ঘাড়ে ফেলা হত। আমার চরিত্র নিয়ে একইভাবে প্রশ্ন উঠত। এভাবেই ও বেরিয়ে গিয়েছিল আরেক ব্যবসায়ীর সঙ্গে। একটা ওয়েব সিরিজ করেছিল তাঁর টাকায়। সুস্মিতা বরাবরই বড়লোক হতে চাইত। বিয়ের পর সত্যি আমাদের আর্থিক অবস্থা ভালো ছিলো না। ও এর সুযোগ নিয়ে দিনের পর দিন স্বেচ্ছাচারিতা করে গিয়েছে।’ 

পরপর পোস্টে সুস্মিতা আবার আর্থিক লেনদেনের প্রমাণ ও কথোপকথনের অডিও প্রকাশ করেন, যেখানে প্রাক্তন স্বামীর পরিবারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তোলেন। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠতেই শুক্রবার সকালে সব্যসাচী জানান, এই বিষয় নিয়ে আর প্রকাশ্যে কিছু বলবেন না। ব্যক্তিগত বিষয় জনসমক্ষে আনা তাঁর ভুল হয়েছে বলেও স্বীকার করেন।  এই ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে—কেউ সমর্থন করছেন সুস্মিতাকে, আবার কেউ প্রশ্ন তুলছেন তাঁর বক্তব্য নিয়েও। তবে এই প্রকাশ্য দাম্পত্য সংঘাত যে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে, তা বলাই বাহুল্য।  


You might also like!