Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Game

1 hour ago

UEFA Champions League: চ্যাম্পিয়নস লিগ, গালাতাসারাইকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল আর্না স্লটের দল, মুখোমুখি পিএসজির

Liverpool thrash Galatasaray 4-0
Liverpool thrash Galatasaray 4-0

 

অ্যানফিল্ড, ১৯ মার্চ : ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়ে গালাতাসারাইকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল আর্না স্লটের দল লিভারপুল। অ্যানফিল্ডে বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ৪-০ গোলে জিতল। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জয় পেয়ে শেষ আটে পৌঁছে গেল ইংলিশ চ্যাম্পিয়নরা। চলতি আসরে গালাতাসারাইয়ের বিপক্ষে তিনবারের দেখায় এই প্রথম জিততে পারল লিভারপুল।

প্রথমার্ধের ২৫ মিনিটে দমিনিক সোবোসলাই স্বাগতিকদের এগিয়ে দেওয়ার পর, দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের মধ্যে জালের দেখা পান উগো একিটিকে, রায়ান গ্রাভেনবার্চ ও মোহামেদ সালাহ। এ দিনের গোলের পর সালাহ চ্যাম্পিয়নস লিগে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। ম্যাচে ৬১ শতাংশ বল পজেশনে রেখে গোলের জন্য ৩২টি শট নিয়ে ১৬টি লক্ষ্যে রাখতে পারে লিভারপুল। আর গালাতাসারাইয়ের চার শটের কেবল একটি মাত্র শট লক্ষ্যে রাখতে পেরেছিল। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শিরোপাধারী পিএসজির বিপক্ষে খেলবে লিভারপুল।

You might also like!