Breaking News
 
West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য? West Bengal Assembly Election:রদবদলের মেজাজে নির্বাচন ভবন! ৫ ডিআইজি-র অপসারণে কি আরও চাপে রাজ্য পুলিশ? Saokat Mollah: ‘শওকত মোল্লা ছাড়া ভোট নয়’, ক্যানিং পূর্বে স্লোগান তুলে পথ অবরোধ, প্রার্থী বদলের দাবিতে অনড় কর্মীরা

 

Country

1 hour ago

Oil Arrives At Gujarat Port: কূটনৈতিক সাফল্য ভারতের, গুজরাটে পৌঁছল তেলবোঝাই ভেসেল ‘জাগ লাড়কি’

Indian Vessel Jag Laadki
Indian Vessel Jag Laadki

 

আহমেদাবাদ, ১৮ মার্চ : আমেরিকা-ইরান সংঘর্ষের জেরে গোটা পশ্চিম এশিয়ায় এক অস্থিরতা তৈরি হয়েছে। অনিশ্চয়তা তৈরি হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতেও। তবে, কূটনৈতিক ক্ষেত্রে সাফল্য পেয়েছে ভারত। এলপিজি-র পর এ বার হরমুজ পেরিয়ে ভারতে এসে পৌঁছল ৮০ হাজার ৮০০ মেট্রিক টন অপরিশোধিত তেল। বুধবার সকালে অপরিশোধিত তেলবোঝাই ভারতীয় ভেসেল ‘জাগ লড়কি’ গুজরাট বন্দরে পৌঁছয় বলে সরকারি সূত্রে খবর।

প্রায় ৮০,৮০০ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে ভারতীয় পতাকাবাহী তেল ট্যাঙ্কার ‘জাগ লাড়কি’ সংযুক্ত আরব আমিরশাহী থেকে যাত্রা শেষে বুধবার গুজরাটের মুন্দ্রা বন্দরে পৌঁছেছে। ফুজাইরাহ বন্দরের তেল টার্মিনালে হামলার একদিন পর, রবিবার সকালে জাহাজটি সেই বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। ওই হামলায় বন্দরের কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছিল।

You might also like!