Country

2 hours ago

Heavy rain, snow in Himachal: হিমাচলে তুষারপাত ও বৃষ্টি অব্যাহত, বিভিন্ন জেলায় জারি সতর্কতা

Snowfall and rain to continue in Himachal Pradesh
Snowfall and rain to continue in Himachal Pradesh

 

শিমলা, ১৮ মার্চ : বৃষ্টি ও তুষারপাত অব্যাহত রয়েছে হিমাচল প্রদেশে। কুল্লু জেলার সোলাং উপত্যকা সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচল প্রদেশ জুড়ে আপাতত তুষারপাত ও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিভিন্ন জেলায় ২০ মার্চ পর্যন্ত কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শিমলা, কুল্লু ও মান্ডি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে। বইতে ঝোড়ো হাওয়া।

২০ মার্চ কিন্নর এবং লাহুল ও স্পিতি ছাড়া রাজ্যের ১০টি জেলার জন্য অনুরূপ সতর্কতা জারি করা হয়েছে। ২৩ মার্চ পর্যন্ত রাজ্যজুড়ে তুষারপাত ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে নীচু পার্বত্য ও সমতল অঞ্চলে ২৩ তারিখের পর আবহাওয়ার উন্নতি হতে পারে। ২২ ও ২৩ মার্চ সমতলের আবহাওয়া থাকবে শুষ্ক। বৃষ্টি ও তুষারপাতের ফলে হিমাচলের বিভিন্ন জেলায় ঠান্ডা বেড়েছে, হ্রাস পেয়েছে তাপমাত্রা।

You might also like!