
মাদ্রিদ, ১৫ মার্চ : লা লিগার ম্যাচে শনিবার রাতে ৪-১ গোলে জিতেছে আলভারো আরবেলোয়ার দল রিয়াল মাদ্রিদ। আন্টোনিও রুডিগার রিয়ালকে এগিয়ে দেওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান বাড়িয়েছেন ভালভের্দে। দ্বিতীয়ার্ধে জালের দেখা পেয়েছেন ডিন হাউসেন ও আর্দা গিলের। শেষ দিকে রিয়াল মাদ্রিদের মানুয়েল আনহেলের আত্মঘাতী গোলে ব্যবধান কমে। কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম ও রদ্রিগোর অনুপস্থিতিতে আক্রমণ ভাগে রিয়ালের অনেক শক্তি কমেছেl এর ওপর টানা চার ম্যাচে গোল নেই ভিনিসিউস জুনিয়রের। ২৮ ম্যাচে ২১ জয় ও তিন ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রিয়াল আর এক ম্যাচ কম খেলা বার্সিলোনা ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে।
