Country

2 hours ago

Uttarakhand weather: উত্তরাখণ্ডের পাহাড়ে তুষারপাতের পূর্বাভাস, সমতলে বৃষ্টির সম্ভাবনা

Rain and snowfall alert in Uttarakhand
Rain and snowfall alert in Uttarakhand

 

দেহরাদূন, ১৮ মার্চ : উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আগামী কয়েকদিন উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বইতে পারে দমকা হাওয়া।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরাখণ্ডের পার্বত্য জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাত হতে পারে। সমতলে মূলত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি ও তুষারপাতের সৌজন্যে দেবভূমিতে পারদ-পতনের সম্ভাবনা রয়েছে।

You might also like!