Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Entertainment

1 month ago

Rashmika Post-Wedding Controversy: বিয়ের আনন্দের মাঝেই বিতর্ক! ভাইরাল অডিও নিয়ে ক্ষুব্ধ রশ্মিকা মন্দানা, আইনি পদক্ষেপের ইঙ্গিত

Actress Rashmika Mandanna
Actress Rashmika Mandanna

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সম্প্রতি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। গত ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের ছবি—গায়ে হলুদ, সঙ্গীত কিংবা বিয়ের মুহূর্ত—নিয়ে মেতে উঠেছিলেন অনুরাগীরা। তবে এই আনন্দঘন মুহূর্তের মাঝেই একটি বিতর্কিত অডিও ক্লিপ ঘিরে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রশ্মিকার মা সুমন মন্দানার একটি পুরনো অডিও। সেখানে অভিনেত্রীর প্রাক্তন ও অভিনেতা রক্ষিত শেট্টিকে নিয়ে মন্তব্য করতে শোনা যায় তাঁকে। বিষয়টি সামনে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রশ্মিকা। তাঁর দাবি, এই ঘটনার মাধ্যমে তাঁর ও তাঁর পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। প্রয়োজনে তিনি আইনি পদক্ষেপও নিতে পারেন বলে জানিয়েছেন।


উল্লেখ্য, ২০১৬ সালে  ‘কিরিক পার্টি’-র ছবির শুটিংয়ের সময় থেকেই রশ্মিকা ও রক্ষিতের সম্পর্কের সূত্রপাত। পরের বছর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁদের বাগদানও হয়। দক্ষিণী চলচ্চিত্র জগতে তাঁরা তখন অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত ছিলেন। তবে ২০১৮ সালে হঠাৎই তাঁদের সম্পর্কের ইতি ঘটে। সেই সময় বিচ্ছেদের কারণ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দুই তারকাই। এদিকে ভাইরাল হওয়া অডিওটি আসলে প্রায় আট বছর আগের একটি সাক্ষাৎকারের অংশ বলে জানা গিয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে তা নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় বিরক্তি প্রকাশ করেছেন রশ্মিকা। তিনি বলেন, এতদিন নীরব থাকলেও এখন আর এই ধরনের ব্যক্তিগত আক্রমণ মেনে নেবেন না। অভিনেত্রীর কথায়,  ‘‘আমি এতদিন চুপ করেছিলাম। সব সময় নিজের কাজ করে গিয়েছি এবং সকলের মধ্যে ইতিবাচক বার্তা দিয়ে এসেছি। কিন্তু ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ আক্রমণ করে যাচ্ছে। আর আমি চুপ করে থাকব না।’’ 

নেটিজেনদের একাংশের ধারণা, রশ্মিকা ও বিজয়ের বিয়ের পরেই পরিকল্পিতভাবে পুরনো অডিওটি ভাইরাল করা হয়েছে। অনেকের মতে, অতীতের বিষয় টেনে এনে অভিনেত্রীর বর্তমান ব্যক্তিগত জীবনে অশান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। রশ্মিকার প্রতিক্রিয়ার পর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা আরও তীব্র হয়েছে।  

You might also like!