Country

1 hour ago

Mysterious Blast In J&K’s Samba: সাম্বায় গভীর রাতে বিস্ফোরণ, ভাঙলো একাধিক বাড়ির দরজা-জানলা

Mysterious blast outside house in J-K's Samba
Mysterious blast outside house in J-K's Samba

 

সাম্বা, ২৩ মার্চ : জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার এক গ্রামে রবিবার গভীর রাতে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। প্রাক্তন পঞ্চায়েত প্রধান জয়রাম শর্মার বাড়ির দরজার কাছে, গাওলা তালাব এলাকায় রাত ১টা নাগাদ বিস্ফোরণ হয়। এই জায়গাটি আন্তর্জাতিক সীমানা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে| এই এলাকাটি ঘাগওয়াল সেক্টরের মধ্যে পড়ে। প্রশাসনিক কর্তারা জানান, বিস্ফোরণের অভিঘাতে বাড়ির দরজা সম্পূর্ণ উপড়ে গিয়েছে এবং ওই বাড়ির সংলগ্ন প্রাচীরের একটি অংশ ভেঙে পড়েছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তদন্তকারীরা জানান, এর পিছনে কারা থাকতে পারে, খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত আনুমানিক ১টা নাগাদ একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্র শব্দ প্রায় ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ছড়িয়ে পড়েছিল| এর জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কর সৃষ্টি হয়। প্রাথমিক ভাবে জানা গেছে, প্রাক্তন পঞ্চায়েত প্রধান জয়রাম শর্মার বাড়ির বাড়ির দরজা ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি বাড়ির জানালার কাঁচও ভেঙে গেছে।

You might also like!