
বার্সিলোনা, ২৩ মার্চ : কাম্প নউয়ে রবিবার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিক বার্সিলোনা রায়ো ভাইয়েকানোর বিরুদ্ধে। তাদের একমাত্র গোলটি প্রথমার্ধে করেছেন রোনাল্দ আরাউহো। গত আগস্টে এই দলের বিরুদ্ধেই মরসুমে প্রথম হোঁচট খেয়েছিল বার্সিলোনা, ১-১ গোলে করে। এদিনও বেশ চ্যালেঞ্জ জানিয়েছিল ভাইয়েকানো। তবে কোনও রকমে জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল। ২৯ ম্যাচে ২৪ জয় ও এক ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সিলোনা। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আসরে একাদশ হারের পর, ২৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ভাইয়েকানো।
