Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

3 months ago

Home Storage Ideas: ঘর ভরছে জিনিসে? স্মার্ট স্টোরেজে মিলবে সমাধান, বাড়বে সৌন্দর্যও

Smart Home Storage Solutions
Smart Home Storage Solutions

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ছোট ফ্ল্যাট হোক কিংবা বড় বাড়ি—সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জিনিসপত্র জমে যাওয়াটা একেবারেই স্বাভাবিক। প্রথম দিকে ফাঁকা জায়গা থাকলেও ধীরে ধীরে আসবাব, পোশাক, বই থেকে শুরু করে রান্নাঘরের সামগ্রী—সব মিলিয়ে ঘর ভরে ওঠে। তখনই শুরু হয় মূল সমস্যা—কোথায় কী রাখবেন, আর কীভাবে গুছিয়ে রাখবেন তা বুঝে ওঠা মুশকিল হয়ে দাঁড়ায়। তবে চিন্তার কিছু নেই। সামান্য বুদ্ধি খাটালেই ঘরকে গোছানো এবং সুন্দর রাখা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, বাড়ির নির্দিষ্ট কিছু জায়গা সঠিকভাবে ব্যবহার করলেই এই সমস্যা অনেকটাই কমে যায়।

* বেঞ্চ এবং ক্যাবিনেট: কোনও বাড়ির হেঁশেল হয় উন্মুক্ত, সংলগ্ন জায়গাতেই খাওয়ার টেবিল থাকে। আবার এখনকার অনেক বাড়িতে বা ফ্ল্যাটে বসার জায়গা এবং খাওয়ার স্থানটি থাকে একত্রে। এমন জায়গাটি বেছে নিন হেঁশেলের জিনিস রাখার জন্য। দরকার হবে সঠিক অন্দরসজ্জার। তৈরি করিয়ে নিন বেঞ্চ-ক্যাবিনেট। ক্যাবিনেট থাকবে বসার জায়গা ঘিরে। বসার জায়গার নীচেও থাকবে জিনিসপত্র ভরে দেওয়ার মতো দেরাজ বা আড়াল। এমন সজ্জা ঘরের সঙ্গে বেশ মানানসই হবে।

* সাজানো থাক বই: বইয়ের সংখ্যা বেড়ে গিয়েছে, কোথায় রাখবেন বুঝতে পারছেন না? বাড়ির দেওয়ালের একাংশেই বানিয়ে নিন বই রাখার জায়গা। পছন্দসই দেওয়ালেই শৌখিন ভাবে ছোট ছোট খোপ বানিয়ে নিন। সেখানে বইপত্র, ছবি, ছোটখাটো কাজের জিনিস সাজিয়ে রাখুন। পাশেই থাকুক আরামদায়ক চেয়ার আর মানানসই টেবিল।

* সিঁড়ির নীচে আলমারি: সিঁড়ির নীচের তেরছা অংশটিও অনেক সময় ফাঁকা পড়ে থাকে। জায়গাটি নিচু বলে কেউ কেউ সেখানে অপ্রয়োজনীয় জিনিস রেখে দেন। তবে এই জায়গাটিও সুন্দর করে কাজে লাগানো যায়। সিঁড়ির নীচের জায়গাটি সুন্দর করে প্লাইউড দিয়ে কাবার্ডের মতো করে নিন। ভিতরে থাক ছোট ছোট তাক। তার মধ্যেই প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় জিনিসগুলি গুছিয়ে রাখতে পারেন। 

এই তিনটি জায়গা কাজে লাগালে ঘরের ভেতরে জিনিসপত্র হাতের কাছেই থাকবে, কিন্তু অগোছালো দেখাবে না। বরং ঘরের সৌন্দর্য আরও বাড়বে এবং জায়গার সঠিক ব্যবহারও নিশ্চিত হবে।  


You might also like!