Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

6 months ago

RUSSIA-UKRAINE-DRONE-ATTACK:রাতভর হামলা, ২৮৩ ইউক্রেনীয় ড্রোন মাটিতে আছড়ে পড়ার দাবি রাশিয়ার

RUSSIA-UKRAINE-DRONE-ATTACK
RUSSIA-UKRAINE-DRONE-ATTACK

 

মস্কো  : পশ্চিম এশিয়ার উত্তেজনার আবহে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও তীব্র হচ্ছে। রাশিয়ার দাবি, রাতভর অভিযানে ইউক্রেনের ২৮৩টি ড্রোন মাটিতে আছড়ে পড়েছে।রুশ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে এই ড্রোনগুলি ধ্বংস করা হয়েছে। দক্ষিণের রোস্তভ অঞ্চলে সবচেয়ে বড় হামলা হয়, যেখানে ৯০টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এছাড়া ব্রায়ানস্ক, স্মোলেনস্ক, কালুগা, বেলগোরোদ, ভোরোনেঝ, রোস্তভ, ভলগোগ্রাদ, তুলা, রিয়াজান, কুরস্ক, সারাতোভ, সামারা এবং মস্কো-সহ একাধিক অঞ্চলে ড্রোন আটকানো হয়েছে। তাতারস্তান প্রজাতন্ত্র ও দখলকৃত ক্রিমিয়াতেও ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি।

এদিকে বাশকোর্তোস্তানের রাজধানী উফায় একটি ড্রোন নির্মীয়মাণ বহুতলে আছড়ে পড়ে। জানা গেছে, তেল শোধনাগারকে লক্ষ্য করেই হামলার চেষ্টা করা হয়েছিল। আঞ্চলিক প্রধান রাদিয় খাবিরভ জানিয়েছেন, তেল শোধনাগারের কাছে একাধিক ড্রোন মাটিতে আছড়ে ফেলা হয়েছে ।বিশ্লেষকদের মতে, হামলার লক্ষ্য ছিল রসনেফটের অধীনস্থ বাশনেফটের ইউনিটগুলি। উফার উত্তর শিল্পাঞ্চলে অবস্থিত এই তেল শোধনাগারগুলি রাশিয়ার অন্যতম প্রধান পেট্রোকেমিক্যাল কেন্দ্র।

অন্যদিকে ইউক্রেনীয় সংবাদমাধ্যমের দাবি, রুশ হামলার জেরে চেরনিহিভ অঞ্চলের বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। তবে চলমান যুদ্ধ পরিস্থিতিতে উভয় পক্ষের দাবির স্বাধীনভাবে যাচাই করা কঠিন।ক্রমাগত ড্রোন ও বিমান হামলায় রাশিয়া-ইউক্রেন সংঘাত আরও জটিল আকার নিচ্ছে, যা আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

You might also like!