Game

1 hour ago

Man City win EFL Cup: ইএফএল কাপ, চার বছর পর আবারও শিরোপা জিতল সিটি

Manchester City win EFL Cup
Manchester City win EFL Cup

 

ম্যানচেস্টার, ২৩ মার্চ : ২০২০-২১ মরসুমে শেষবার ইএফএল কাপের শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি। দীর্ঘ ৫ বছর পর আবারও লিগ কাপের শিরোপা জিতল পেপ গার্দিওলার দল। রবিবার (২২ মার্চ) ওয়েম্বলি স্টেডিয়ামে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সিটি। চলতি মরসুমে দারুণ ছন্দে ছিল আর্সেনাল। তাদের কাছে সুযোগ ছিল চারটি শিরোপা জয়ের। তবে মরসুমে খেলা প্রথম ফাইনালেই হেরে গেল গানাররা। ফাইনালে দাপট দেখিয়েও হেরে গেল আর্তেতার দল। প্রথম হাফের মতো দ্বিতীয় হাফেও বল দখলে আধিপত্য দেখায় গানাররা। দ্বিতীয় হাফে চার মিনিটে দুই গোল করে আর্সেনালের সমর্থকদের স্তব্ধ করে দেন নিকো ও'রাইলি। নবমবার ইএফএল কাপের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। কিন্তু ইএফএল কাপ সর্বোচ্চ ১০ বার জিতেছে লিভারপুল।

You might also like!