Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

Bengal Weather Forecast: সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কালবৈশাখীরও সম্ভাবনা

Bengal Weather Forecast
Bengal Weather Forecast

 

কলকাতা, ১৯ মার্চ : চলতি সপ্তাহের শেষে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সর্বত্রই। আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্র এবং শনিবার কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। হতে পারে শিলাবৃষ্টিও। যদিও রবিবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কমতে পারে বৃষ্টির পরিমাণও।

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। তাপমাত্রার পারদও তেমন ওঠানামা করবে না। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পুরুলিয়া, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ বাকি জেলায় সামন্য বৃষ্টি হতে পারে। তবে আকাশ মূলত মেঘলাই থাকবে। শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে।

অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদা জেলায় ঝড়-বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও দুর্যোগের মাত্রা বাড়তে পারে বলে বলে মনে করছে আবহাওয়া দফতর।

You might also like!