Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

6 months ago

Tragic Bus Accident in Bangladesh: বাংলাদেশে পদ্মায় বাস ডুবে মৃত্যু ২৩ জনের, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

Bus Falls Into River In Bangladesh
Bus Falls Into River In Bangladesh

 

ঢাকা, ২৬ মার্চ : বাংলাদেশের রাজবাড়ীতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৩ জনের। এখনও কয়েকজনের খোঁজ মেলেনি। বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবোঝাই বাস পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। কিন্তু নদীতে ডুবে মৃত্যু হয়েছে ২৩ জন যাত্রীর।

বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২১ জনের মরদেহ শনাক্ত করে ইতিমধ্যেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই দুর্ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে-কে আহ্বায়ক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসকে সদস্য সচিব করা হয়েছে। বুধবার রাতে জেলা প্রশাসক সুলতানা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। কমিটিকে সরেজমিনে তদন্ত করে আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

You might also like!