Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

Voter awareness drive in WB: হাওড়া ব্রিজ থেকে রামকৃষ্ণপুর ফেরিঘাট পর্যন্ত এসভিইইপি সাইকেল র্যালি, ভোটার সচেতনতায় জোর নির্বাচন কমিশনের

DEO Howrah steps up voter awareness drive in West Bengal
DEO Howrah steps up voter awareness drive in West Bengal

 

হাওড়া, ২৭ মার্চ : নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে শুক্রবার হাওড়ায় অনুষ্ঠিত হল এসভিইইপি কর্মসূচির অংশ হিসেবে এক সাইকেল র‍্যালি। এই র‍্যালি শুরু হয় হাওড়া ব্রিজ থেকে এবং শেষ হয় রামকৃষ্ণপুর ফেরি ঘাটে।এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সাধারণ ভোটারদের মধ্যে ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং বিশেষ করে নতুন ও তরুণ ভোটারদের উৎসাহিত করা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের দিনে বেশি সংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। পাশাপাশি স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া গড়ে তুলতেও জোর দেওয়া হচ্ছে।নির্বাচনকে উৎসবের আবহে পরিণত করার লক্ষ্য নিয়েই এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর।এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের মিডিয়া ইনচার্জ আশীষ গোয়েল জানান, ১৮ বছর বয়সী নতুন ভোটার, মহিলা ভোটারসহ সমাজের সমস্ত স্তরের মানুষকে ভোট প্রক্রিয়া সম্পর্কে অবগত করানোই মূল লক্ষ্য। তিনি আরও বলেন, সচেতনতা বাড়লে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ সম্ভব হবে।

You might also like!