Game

1 hour ago

Barcelona president Resigne: পদত্যাগ করলেন বার্সা সভাপতি

Barcelona president Joan Laporta
Barcelona president Joan Laporta

 

বার্সিলোনা, ১০ ফেব্রুয়ারি  : সোমবার বার্সিলোনা ক্লাবের নিয়মিত বোর্ড মিটিং শেষে সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন হোয়ান লাপোর্তা। এই সিদ্ধান্ত ক্লাবের ভেতরের রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনায় বড় প্রভাব ফেলেছে। লাপোর্তার পদত্যাগ কোনও আর্থিক বা মাঠের সংকটের কারণে নয়। এটি ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নেওয়া একটি কৌশলগত সিদ্ধান্ত। বার্সিলোনার নিয়ম অনুযায়ী পুনঃনির্বাচনে দাঁড়াতে হলে নির্দিষ্ট সময় আগে সভাপতির পদ ছাড়তে হয়।

২০২১ সালের মার্চ থেকে সভাপতি ছিলেন হোয়ান লাপোর্তা। পদত্যাগের মাধ্যমে তিনি আসন্ন নির্বাচনী প্রক্রিয়ার পথ খুলে দিলেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ক্লাবে নির্বাচন হওয়ার কথা আছে। পদত্যাগের পর লাপোর্তা নির্বাচনী প্রচারে মন দেবেন। এই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ইতিমধ্যে নাম ঘোষণা করেছেন ভিক্তর ফন্ত, জাভি ভিয়াহোয়ানা ও মার্ক সিরিয়া। অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাফা ইউস্তেকে। তিনি বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ ৩০ জুন পর্যন্ত দায়িত্বে থাকবেন।

You might also like!