Country

2 hours ago

Bharat Bandh Today: শ্রমবিধির বিরোধিতায় দেশজুড়ে ধর্মঘট, মিশ্র প্রভাব একাধিক রাজ্যে

Nationwide Strike by Trade Unions Disrupts Services Across India
Nationwide Strike by Trade Unions Disrupts Services Across India

 

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি : নতুন শ্রম কোড বাতিল, রাষ্ট্রায়ত্ত সংস্থার শূন্যপদে নিয়োগ-সহ একগুচ্ছ বৃহস্পতিবার দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক ট্রেড ইউনিয়ন। এই ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে একাধিক রাজ্যে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে সমস্ত গণ–পরিবহণকে ছাড় দেওয়া হয়েছে। ধর্মঘটের আওতায় নেই ফেরি চল‍াচ‍‍লও। এদিন সকালে শিলিগুড়িতে বেশ কিছু বাজার এবং দোকান বন্ধ ছিল। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে পরিবহন পরিষেবা স্বাভাবিকই ছিল।

কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা দেশব্যাপী ধর্মঘট সত্ত্বেও পুদুচেরিতে পরিবহন পরিষেবা স্বাভাবিক ছিল। সরকারি ও বেসরকারি বাস, অটো এবং টেম্পো সবই স্বাভাবিকভাবেই চলাচল করেছে এবং দোকানপাট খোলা ছিল। আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য বাস স্ট্যান্ড-সহ গুরুত্বপূর্ণ স্থানগুলিতে পুলিশ মোতায়েন করা হয়। কেরলে ধর্মঘটের মিশ্র প্রভাব লক্ষ্য করা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বেশ কয়েকটি ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী ধর্মঘটে কেএসআরটিসি শ্রমিক ইউনিয়ন এবং বেসরকারি বাস সমিতিগুলি সমর্থন জানিয়েছে। ওড়িশার ভুবনেশ্বরে ধর্মঘটের সমর্থনে মিছিল বের হয়।

You might also like!