
লখনউ, ১১ ফেব্রুয়ারি : 'নতুন উত্তর প্রদেশ' ক্রমাগত সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে, জোর দিয়ে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার এক্স মাধ্যমে যোগী জানান, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসনীয় নির্দেশনায়, 'নতুন উত্তর প্রদেশ' সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জনকল্যাণের নীতি নিয়ে একটি শক্তিশালী, স্বনির্ভর এবং সমৃদ্ধ রাজ্য নির্মাণের দিকে ক্রমাগত এগিয়ে চলেছে।"
যোগী আদিত্যনাথ আরও জানান, "একইসঙ্গে উত্তর প্রদেশ ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনের দিকে রাজ্যের অগ্রগতি নিশ্চিত করবে।" রাজ্য বাজেট প্রসঙ্গে যোগী জানান, "দরিদ্রদের মর্যাদা, যুবকদের আত্মসম্মান, মায়েদের ক্ষমতায়ন এবং কৃষকদের সমৃদ্ধিকে কেন্দ্রে রেখে, এই বাজেট 'বিকশিত ভারত-২০৪৭' নির্মাণ এবং 'নতুন উত্তর প্রদেশ'-এর উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি হয়ে উঠবে।
आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी के यशस्वी नेतृत्व में 'नए भारत का नया उत्तर प्रदेश' विकास और समृद्धि के एक अभूतपूर्व दशक का साक्षी बन रहा है।
— Yogi Adityanath (@myogiadityanath) February 11, 2026
जन-जन के अटूट विश्वास और आशीर्वाद के फलस्वरूप, आपकी सरकार आज लगातार 10वीं बार उत्तर प्रदेश विधान मंडल में प्रदेश के सर्वसमावेशी…
