Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

7 months ago

Bangladesh Elections: বিক্ষিপ্ত অশান্তির আবহে ভোট বাংলাদেশে, আঁটোসাঁটো নিরাপত্তা

13th general election in Dhaka
13th general election in Dhaka

 

ঢাকা, ১২ ফেব্রুয়ারি : বিক্ষিপ্ত অশান্তির আবহে ভোটগ্রহণ চলছে বাংলাদেশে। আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বাংলাদেশে শুরু হয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ২৯৯ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শেরপুর-৩ আসনে প্রার্থী মারা যাওয়ায় স্থগিত রয়েছে ওই আসনের ভোট। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনে ১২ কোটি ৭৭ লক্ষ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। ২৯০ জন প্রতিদ্বন্দ্বী রয়েছে এই দলের। বাংলাদেশ জামায়াতে ইসলামী রয়েছে ২২৭ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৭ জন, জাতীয় পার্টির (জাপা) ২০০ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩২ জন, গণঅধিকার পরিষদের ৯৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে। ইতিমধ্যেই ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করে ও ভোট দেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। ইতিমধ্যেই ভোট দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা। ভোটগ্রহণের মধ্যেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বাংলাদেশে। গোপালগঞ্জ পৌরসভার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে একটি শিশু ও দুই আনসার সদস্য আহত হয়েছেন। সকাল সোয়া ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। এদিকে, বাংলাদেশের মৌলভীবাজারে চা বাগান থেকে উদ্ধার হল এক যুবকের হাত-পা বাঁধা দেহ। নিহতদের নাম রতন শুভ কর। ২৮ বছর বয়সি ওই যুবকের শরীরে একাধিক গভীর ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। কে বা কারা তাঁকে খুন করেছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

You might also like!