Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Game

3 months ago

Santosh Trophy 2025-26: মঙ্গলবার সন্তোষ ট্রফিতে বাংলা-সার্ভিসেস, পরিসংখ্যানে বাংলা অনেক এগিয়ে

West Bengal vs Services Santosh Trophy
West Bengal vs Services Santosh Trophy

 

কলকাতা, ৩ ফেব্রুয়ারি : মঙ্গলবার অসমের ঢাকা খানা ফুটবল স্টেডিয়ামে ৭৯তম জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের সন্তোষ ট্রফি ২০২৫-২৬এর কোয়ার্টার ফাইনালে বাংলা এবং সার্ভিসেসের লড়াই। যেখানে বাংলা ৩২ বারের চ্যাম্পিয়ন সেখানে সার্ভিসেস ৭ বারের বিজয়ী। শেষ বার ২০২৪-২৫ মরসুমের সেমিফাইনালে বাংলা ৪-২ গোলে সার্ভিসেসকে হারিয়ে ফাইনালে গিয়েছিল, রবি হাঁসদা জোড়া গোল করেন। এছাড়া মনোতোষ মাজি এবং নরহরি শ্রেষ্ঠ গোল করেন। সঞ্জয় সেনের দল বাংলা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে গেছে। ৫ ম্যাচ থেকে বাংলার ঝুলিতে জমা পড়েছে মোট ১১ পয়েন্ট। সার্ভিসেস বি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে গেছে কেরলকে হারিয়ে। সার্ভিসেস চলতি সন্তোষ ট্রফিতে ছন্দে নেই ৷ একটি মাত্র জয় পেয়েছে তারা।

You might also like!